• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে চলন্ত গাড়ী থামিয়ে চাঁদা আদায়: গ্রেফতার ৪

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। তারা দীর্ঘদিন ধরে রাতে চলন্ত গাড়ী থামিয়ে চাঁদা আদায় করতেন বলে জানা যায়।

সোমবার (১০ জুন) রাতে শহরের মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাগুড়া নদীরপার এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪০), মাগুড়া আকালীবেচা পাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী( ৪০), মাগুড়া নদীপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৪৮) ও মৃত জয়নার আবেদীনের ছেলে শুকারু (৫৫)

র‍্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাস্তায় চলন্ত বাস, ট্রাক, অটোসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে জোড়পৃর্বক চাঁদা আদায় করতেন। চাদা না দিলে গাড়ী চালকদের মারধরসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ