• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: গ্রেপ্তার ১

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আজ রোববার (২৩ জুন) সকালে শহরের ঢেলাপীর উত্তরা আবাসনের ৩১/৭ নম্বর কোয়ার্টারে ঘটনাটি ঘটেছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ধর্ষণের চেষ্টাকারী আকতার হোসেনকে (৬৮) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সে ওই আবাসনের নতুন কোয়ার্টারের নাইট গার্ড হিসেবে কর্মরত রয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ভিকটিম শহরের ঢেলাপীর উত্তরা আবাসনের ৮৩/১০ নম্বর কোয়ার্টারের বাসিন্দা মো. ওয়সিমের শিশু কন্যা (১১)। সে উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। ঘটনার দিন (রোববার) শিশুটি সকাল আনুমানিক আটটার সময় নাস্তার জন্য পাশের বাজার থেকে পরোটা নিয়ে কোয়ার্টারে ফিরছিলেন। এ সময় নাইট গার্ড আকতার হোসেন শিশুটিকে ঘরের ভেতরে ডাকেন। কিন্তু শিশুটি ঘরের ভেতরে যেতে না চাইলে লম্পট আকতার জোরপূর্বক ঘরে ভেতরে নিয়ে যায়।

এ সময় ঘরের দরজা বন্ধ করে সে নিজের যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার করলে আকতার হোসেন তার মুখ চেপে ধরে এবং সে এ ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে। একসময় শিশুটি আকতার হোসেনকে ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে দৌঁড়ে নিজ কোয়ার্টারে চলে এসে ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু কন্যা ও ধর্ষণের চেষ্টাকারী আকতার হোসেনকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. ওয়াসিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টাকারী আকতার হোসেনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার বিষয়ে শিশুকন্যার ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ