• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী আমিনুল হক স্মরণে সভা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী আমিনুল হক গোলো স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় রক্তধারা’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ওই স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এর আগে শহীদ আমিনুল হক বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক ও শহীদ আমিনুল হক গোলা’র কনিষ্ঠ সন্তান মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, শহীদ পরিবারের সন্তাান সাংবাদিক এম আর আলম ঝন্টু, শহীদ সন্তান ইফফাত জামান কলি প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী আমিনুল হক গোলো’র নাতি সাংবাদিক তৈয়বুর রহমান তামিমের সঞ্চালনায় স্মরণ সভায় আওয়ামীলীগ নেতা শাহাজাহান সরকার বাবুল, মেহেদী হাসান সুরোজ মন্ডল, মনিরুজ্জামান জুনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সুধীজন, সাংবাদিকসহ শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের বিপরীতে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী আমিনুল হক গোলা’র স্মৃতিস্তম্ভে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, রক্তধারা ’৭১ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে শহীদ বুদ্ধিজীবী আমিনুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ চলাকালীণ ১৯৭১ সালের ২৮ জুন সমাজসেবক ও সংস্কৃতিমনা আমিনুল হক গোলোকে তাঁর শহরের নতুন বাবুপাড়ার বাসা থেকে তুলে এনে বিহারীরা (উর্দূভাষী) সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের সামনে ভূলিয়া মাড়োয়ারীর পাট গুদামে চোখ তুলে, কান, হাতের আঙুল ও কবজি কেটে নির্মমভাবে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ