• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বীরমুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দীন আহমেদের দাফন সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দীন আহমেদ (৮৭) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার  বাদ জোহর স্থানীয় কয়ানিজপাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সৈয়দপুর থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে কয়ানিজপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে লালমনিরহাটে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম কোমল, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  রিয়াদ আরফান সরকার (রানা), সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন, মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) স্থানীয় নেতা ডা: নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সহকর্মী, আত্মীয়-স্বজন এলাকাবাসীসহ কয়েকশ মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন।
এর আগে ঢাকায় প্রথম ও  তাঁর গ্রামের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিয়ামতপুর গ্রামে সকাল ৯ টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগের দিন গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার নর্দ্দা হাজরা রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ