• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাবী আদায়ে সৈয়দপুরে প্রতিবাদ মঞ্চ স্থাপন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে একটি প্রতিবাদ মঞ্চ স্থাপন করা হয়েছে। রাজাকার নঈম খান স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছিলেন মর্মে প্রতিবেদন দাখিলকারী তদন্তকারী পুলিশ কর্মকর্তার অপসারণ, স্বাধীনতা ভবনের বর্ধিতাংশে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয় ভাংচুর ও দখলের অপচেষ্টাকারী সন্ত্রাসীবাহিনী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল ছবি অবমাননাকারী সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই প্রতিবাদ মঞ্চটি স্থাপন করা হয়। সৈয়দপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দাবি আদায় না হওয়ার পর্যন্ত ওই প্রতিবাদ মঞ্চ থাকবে বলে জানান গেছে। সেই সঙ্গে প্রতিবাদ মঞ্চে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের স্বাধীনতা ভবনের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই প্রতিবাদ মঞ্চটি স্থাপন করা হয়েছে।
প্রতিবাদ মঞ্চ স্থাপনকালে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহান স্বাধীনতাযুদ্ধে সৈয়দপুরে প্রথম শহীদ বীরমুক্তিযোদ্ধা মির্জা মাহাতাব বেগের সন্তান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মো. সুজা- উদ- দৌল্লা সুজা প্রমুখ।
প্রতিবাদ সভা বক্তারা বলেন, নঈম খান শহরের একজন চিহ্নিত কুখ্যাত রাজাকার ছিলেন। মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণ বিপক্ষে। অথচ এক মামলায় একজন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাজাকার নঈম খান স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছিলেন মর্মে প্রতিবেদন দাখিল করেন। এটি কোনভাবে মেনে নেওয়ার মতো ঘটনা নয়। তাই প্রতিবাদ সভা থেকে বক্তারা ওই তদন্তকারী পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেন। সেই সঙ্গে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্বাধীনতা ভবনের বর্ধিতাংশে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয় ভাংচুর ও দখলের অপচেষ্টাকারী সন্ত্রাসীবাহিনী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল ছবি অবমাননাকারী সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ মঞ্চে আয়োজিত প্রতিবাদ সভায় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ