• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ঢেউটিন পেলেন ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কালবৈখাশী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে ঘর তৈরির জন্য এক বান্ডিল নতুন ঢেউটিন দেয়া হয়েছে। নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম ব্যক্তিগতভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়ার বাসিন্দা রিকশাভ্যান চালক মো. তৈয়মুল খানকে ওই টিন প্রদান করেন। সোমবার (৮ জুলাই) দুপুরে সংসদ সদস্যের শহরের নতুন বাবুপাড়াস্থ নিজস্ব অফিস চত্বরে ওই ঢেউটিন হস্তান্তর করা হয়।
সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা মো. তৈয়মুল খানের হাতে ওই ঢেউটিন তুলে দেন।

এ সময়  সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নরে চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সমাজসেবক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মে গভীর রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে প্রবল বেগে এক কালবৈখাশী ঝড় বয়ে যায়। প্রচন্ড গতির ওই ঝড়ে উপজেলার বিভিন্ন জায়গায় কাঁচা, পাকা ঘরবাড়ি মারাত্মক ক্ষত্রিগস্ত হয়েছে। উপড়ে পড়ে অসংখ্য গাছপালাও। আর ওই ঝড়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাভ্যান চালক তৈয়মুল খানের বাড়ির একটি বসত ঘরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দরিদ্র রিকশাভ্যান চালক তৈয়মুল খান তাঁর প্রতিদিনের আয়ে তিন বেলা খাবার যোগাড় করতে পারছিলেন না। এ অবস্থায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বসত ঘর মেরামত করা হয়ে উঠেছিল তাঁর জন্য দুরূহ ব্যাপার। স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলামের মাধ্যমে তৈয়মুল খানের অসহায়ত্বে বিষয়টি জানতে পারেন এমপি মো. সিদ্দিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ