• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতির্ময় রায়, কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েদ আলী শাহ ফকির প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ পরিবার পরিকল্পনা দপ্তরের ৯জনকে বিশেষ অবদানের পুরস্কার হাতে তুলে দেন।
সভায় জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ