• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরনজিল্লার কলোনী উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ।। ঢাকার মিরনজিল্লার কলোনী উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ব্যানারে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী কর্মসুচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করেন আয়োজক সংগঠনের নেতারা।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি মেঘুরাম বাঁশফোর।
বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ বাঁশফোর, সিনিয়র সহ-সভাপতি কালু বাঁশফোর, সহ-সভাপতি মধু বাঁশফোর, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন বাঁশফোর, সহ-সাধারণ সম্পাদক ছোট নয়ন বাঁশফোর, মহিলা বিষয়ক সম্পাদক মালতি রানী বাঁশফোর ও হরিজন মানব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বাঁশফোর।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সি ত বাঁশফোর।
বক্তারা ঢাকায় হরিজন মিরনজিল্লার কলোনী উচ্ছেদ বন্ধ, স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, ভুমিহীনদের পুর্নবাসন, চাকুরী স্থায়ী করণ, ২০১২ সালের কোটার নির্দেশনা বাস্তবায়ন ও বৈষম্য নিরোধ আইন প্রবর্তণের দাবী জানানো হয়।
পরে দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি মেঘুরাম বাঁশফোর ও সাধারণ সম্পাদক মাসুদ বাঁশফোর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ