• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোটা সংস্কারের দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সিসি নিউজ।। চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবির প্রতি একাত্মতা ঘোষনা করে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন করেন তারা।
এ দিন জুম্মার নামাজের পরপরই  বৈষম্য বিরোধী নানা ফেস্টুন ও ব্যনার নিয়ে উল্লেখিত স্থানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে, সুযোগের সমতা নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মো: রিফাত, মো: শান্ত, সুজন ইসলাম, সিয়াম হোসেন প্রমূখ।
আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে  বলেন, দেশ এখন স্মার্ট আধুনিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে প্রতিনিয়ত মেধাবীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে। আগামীর বাংলাদেশের কাণ্ডারি হবে দেশের মেধাবীরা। সেজন্য মেধার সর্বাত্মক সুযোগ বজায় রাখা কাম্য।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যেসব আন্দোলন হচ্ছে তা যৌক্তিক। সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জানান আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ