• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা- ছেলের মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই)  উপজেলার বাগজানা  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার  মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী  শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ শাহানাজ ও  তার পাঁচ বছর বয়সী ছেলে শোয়াইবকে সঙ্গে  নিয়ে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন।ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একতা এক্সপ্রেস ট্রেনের  ধাক্কায়  ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান  জানান, ‘স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ