• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

থানায় থানায় নির্মাণ করা হচ্ছে নিরাপত্তাচৌকি

সিসি নিউজ ডেস্ক।। নোয়াখালী জেলার নয়টি থানার সব কটির ফটকে নিরাপত্তাচৌকি নির্মাণ করছে জেলা পুলিশ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনা চলাকালে দেশের বিভিন্ন এলাকার থানায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে জেলার সুধারাম (সদর) থানাসহ বিভিন্ন থানায় নিরাপত্তাচৌকির নির্মাণকাজ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে সরেজমিনে সুধারাম থানা ঘুরে দেখা গেছে, জেলা শহর মাইজদীর চৌমুহনী-মাইজদী চার লেন সড়কের পাশের থানা কমপ্লেক্সে প্রবেশপথের ফটকের ডান পাশে একটি নিরাপত্তাচৌকি নির্মাণ করা হচ্ছে। ফটক মাড়িয়ে একটু সামনে এগোতেই দেখা যায় থানা ভবনের একতলার বারান্দার ছাদে নির্মাণ করা হচ্ছে আরেকটি নিরাপত্তাচৌকি। দুটি চৌকির প্রায় ৫০ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মূল ফটকে নির্মাণাধীন নিরাপত্তাচৌকির দুই পাশের দেয়ালের মাঝামাঝি বাইরের দিকে এবং একতলার ছাদের ওপর নির্মাণাধীন নিরাপত্তাচৌকির সামনের দিকের দেয়ালে অস্ত্র তাক করে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে বাইরের দিক থেকে কেউ থানায় হামলা চালানোর চেষ্টা করলে সহজে প্রতিহত করা যায়।

হঠাৎ থানার ফটকে ও ভেতরে নিরাপত্তাচৌকি নির্মাণের কারণ কী? জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, প্রথমত, সাম্প্রতিক সহিংস ঘটনায় দেশের বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হওয়ায় থানার নিরাপত্তার বিষয়টি জেলা পুলিশের বিবেচনায় এসেছে। দ্বিতীয়ত, ১৯ জুলাই থানার কয়েক শ গজ দূরে শহরের মোহাম্মদীয়া মোড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশকে ফাঁদে ফেলে একটি রাজনৈতিক গোষ্ঠী থানায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু গোপন তথ্যে বিষয়টি তাঁরা টের পেয়ে যান। এতে ওই পরিকল্পনায় তারা সফল হতে পারেনি। এসব দিক বিবেচনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান থানার ফটকে এবং ভেতরে দুটি নিরাপত্তাচৌকি নির্মাণের নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নোয়াখালীর প্রতিটি থানায় কোথায়ও একটি কোথায়ও দুটি করে নিরাপত্তাচৌকি নির্মাণ করা হচ্ছে। প্রতিটি নিরাপত্তাচৌকিকে সুরক্ষিত করে গড়ে তোলা হবে। নিরাপত্তাচৌকিতে এক বা একাধিক অস্ত্রধারী পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। থানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে। উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ