• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা সেচ খালে মাছ চাষের উদ্যোগ নেয়া হবে- নূর

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সিসি নিউজ।। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে নানা আয়োজনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে আজ সকালে র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান এবং সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, মৎস্য চাষী আফজাল হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম। আলোচনা সভা শেষে সফল তিন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, তিস্তা সেচ খাল মাছ চাষের জন্য বিরাট ভুমিকা পালন করতে পারে। এই খালে মাছ চাষ করা হলে জেলেরা যেমন উপকৃত হবেন তেমনি মাছের স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যেতে পারে।
তিস্তা খালে মাছ চাষের জন্য স্থানীয়দের আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে উদ্যোগ নেয়া হবে।
পরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম এতে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ