সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজারে স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের পুত্র উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও সিয়াম হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা উক্ত স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ হাসপাতালে পৌছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে যায়।