• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে আবু সাঈদ হত্যা মামলা: ৮ কিশোরের জামিন

সিসি নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ছয় আসামিসহ ৮ কিশোর জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। জেলগেটেই পরিবারের সদস্যরা তাদের গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক।

তিনি বলেন, মুক্তির আদেশ রাত সাড়ে ৯টার দিকে কারাগারে আসলে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে রাত আটটার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা।

এর আগে রাত আটটার দিকে জামিন শুনানি করেন লিগ্যাল এইড আইনজীবী শামীম আল মামুন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা। উৎস: কালবেলা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ