সিসি নিউজ।। নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার মামলায় জামিন পেয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার দুপুরে জেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায় ওই জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া পরীক্ষার্থী মো. মিনহাজ পায়েল (২০) সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর বানিয়াপাড়া গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সৈয়দপুর বিজনেস ম্যানেজমেণ্ট ইনস্টিটিউট (বিএম) থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার মামলায় গত ২৪ জুলাই সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে তার জামিন আবেদন করা হলে আদলতের বিজ্ঞ বিচারক উজ্জ্বল ভবিষ্যত বিবেচনায় শনিবার সকালে জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিৎ করেছেন ওই শিক্ষার্থীর আইনজীবী অর্জুন বিশ্বাস। তিনি জানান, শুনানীকালে আদালত জ্ঞাত হয় যে, মিনহাজ পায়েল একজন এইচএসসি পরীক্ষার্থী। এজন্য আদালতের বিশেষ বেঞ্চ বসে। ওই বেঞ্চে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যত বিবেচনায় বিজ্ঞ বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।