• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল

সিসি নিউজ।। নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাপ্ত হয়। বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমবেত হতে শুরু করে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মিছিল থেকে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ সংখ্যালঘু সম্প্রদায়কে সবোর্চ্চ নিরাপত্তা দেওয়ার আহবান জানানো হয়। শিক্ষার্থীদের ওই মিছিলে জেলা বিএনপির সভাপতি আ.খ. ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আল ফারুক আব্দুল লতিফের নেতৃত্বে যোগ দেন ওই দুই রাজনৈতিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ