• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রাফিক কাজের শিক্ষার্থীরা পেল ছাতা ও ক্যাপ

সিসি নিউজ।। নীলফামারীরতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও ক্যাপ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গীমোড় ও বাস টার্মিনাল এলাকায় নীলসাগর গ্রুপের উদ্যোগে এসব ছাতা বিতরণ করা হয়। এ সময় নীলসাগর গ্রুপের ব্যবস্থাপক (মানব সম্পাদ ও প্রশাসন) অমিত চাকিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাতা পেয়ে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী রজনী আক্তার আশা বলেন,‘ দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক না থাকায় আমরা গত কয়েক দিন থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছি। আজকে ছাতা উপহার পেয়ে ভালো লাগছে’। নীলসাগর গ্রুপের ব্যবস্থাপক অমিত চাকি জানান, গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কষ্ট লাঘবে শতাধিক ছাতা ও ক্যাপ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ