• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবতীর মরদেহ

dav

সিসি নিউজ।। সৈয়দপুরে অজ্ঞাত এক যুবতীর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবতীর বয়স আনুমানিক ১৮-২০ বছর।  আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা উত্তর পাশের প্রাচীর সংলগ্ন  পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মেয়েটির পরনে ছিল গোলাপী রঙের সালোয়ার-কামিজ।

পুলিশ ও এলাকাবাসীরা  জানায়, উল্লেখিত সময়ে  স্থানীয়রা গোসল করতে এসে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘ মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছবি: ‘আলেকিত সৈয়দপুর’ ফেসবুক পেজ থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ