• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচী

সিসি নিউজ।। সৈয়দপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকা পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেলে পরিছন্নতা অভিযানে শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ কর্মসূচীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবির।

এ সময় অধ্যাপক ড. এস.এম. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম, অধ্যাপক ড. এমডি সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, সহযোগি অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান, সহযোগি অধ্যাপক রুবিনা আক্তার, সহকারী অধ্যাপক মোঃ আশিকুল্লাহ, সহকারী অধ্যাপক মো. ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের পর বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৈয়দপুর শহরে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিলবোর্ড অপসারণসহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করেছে। বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেয় বাউস্টের শিক্ষার্থী রায়হান ফাইজুল, কায়েস, শুভ, সিফাত ও বাউস্ট এল্যামনাইয়ের জাভেদ আত্তারীসহ আরও অনেকে।

ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এমন কর্মসূচী অব্যহত থাকার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ