• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

সিসি নিউজ।। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর  বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার  বিকেল ৫টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে তারুণ্যের অঙ্গীকার নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  পরে মিছিলটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর প্রেসক্লাবে এসে সমাবেশ করে।
এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে, যদি চাও মুক্তি, ছাড়ও ভারত ভক্তি,পানি নিয়ে রাজনীতি চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে বক্তব্য রাখেন তারুণ্যের অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রাফায়েতুজ্জামান রিফাত, নিরব আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, আমরা যখন বিধ্বস্ত দেশকে সংস্কার করতেছি তখনই ভারত চক্রান্ত করে বাঁধ খুলে দিয়েছে। আর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না। অন্যায়ভাবে যদি আর এক ফোটা পানি এদেশে আসে তার হিসাব ভারত দিতে হবে। তারা আরও বলেন,  আমরা আর বৈষম্য চাই না। ভারত এইভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের কৃত্রিম বন্যা তৈরি করেছে। আমরা আর অন্যায় মেনে নিব না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এর প্রতিবাদ করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ