• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বড়পুকুরিয়ার এমডিসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারনের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর (এমডি) ব্যাবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী -পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত খনির মুল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে দাড়িয়ে এ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন শেষে দাবি সম্মলিত স্বারকলিপি খনি প্রসাশনিক কর্মকর্তা (সিকিউরিটি) মোহাম্মদ আলীর হাতে তুলেদেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বারাবর প্রেরন করেন।
স্বারকলিপিতে বলা হয়েছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর এমডি সহ আওয়ামী দালাল দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।
মানববন্ধনে বৈষ্যবিরোধী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন,  শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী -হাসানসহ অনেকে।
এসময় তারা ,আগামী ৭২ ঘন্টার মধ্যে বড়পুকুরিয়া  কয়লা খনির (এমডি) ব্যাবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ আওয়ামী দালাল স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবী জানান।
বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর (এমডি) ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার এর মুঠো ফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি ফোনটি গ্রহন করেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ