• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত এক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মন্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের মছে হাজীপাড়া গ্রামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, শনিবার রাতে সৈয়দপুর পার্বতীপুর রোডে অবস্থিত স্থানীয় চৌমুহনী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই সড়কে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরোহী আনিস মন্ডল।

পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথেই মারা যান তিনি। আজ রোববার সকাল ১১ টায় মন্ডলপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ