• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ নারী মাদক কারবারী

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী কুলসুম খাতুনকে (৩৫) আটক করেছে। আটক কুলসুম একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। এই ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।

আজ শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, জলিল ও কুলসুম এলকাার  চিহ্নিত মাদক কারবারী হিসাবে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই দম্পতি নওগাঁ জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে একই গ্রামের একটি কলা বাগান থেকে ওই গাঁজাগুলিসহ কুলসুমকে আটক করা হয়। এর আগে র‌্যাবের উপস্তিতি টের পেয়ে তার স্বামী জলিল পালিয়ে যায় ।

আটক কুলসুমকে গত রাতেই নওগাঁর বদলগাছী থানায় সোপর্দ করা হয় ও তার বিরুদ্ধে একটি মামলা করা হয় বলেও জানান জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ