• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে খানসামায় এক যুবকের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। স্কুলগামী এক ছাত্রীকে শ্লীলতাহানি ও উত্যক্ত করার অপরাধে দিনাজপুরের খানসামায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শাকিল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে দুহশুহ থেকে চেহেলগাজী যাওয়ার রাস্তায় স্কুল যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করেন অভিযুক্ত যুবক শাকিল ইসলাম। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটকে করে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ঐ বখাটে যুবককে গ্রেফতার করে। বখাটে কর্তৃক দোষ স্বীকারোক্তির পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, স্কুলগামী একজন শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযোগ গঠনপূর্বক অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সামাজিক অপরাধ প্রতিরোধ সকলের সচেতনতা ও সহযোগিতা চান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ