• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

সিসি নিউজ।। নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ে অরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে অর্ধদিনের ওই কর্মশালার আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)।
কর্মশালায় কলেজের শতাধিক তরুণ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। শেষে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া আবেদন করার কৌশল হাতে কলমে শেখানো হয়।
এসময় প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু।
প্রধান অতিথির বক্তৃতায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক এবং এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী। আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদানের জন্য সনকের প্রতি কৃতজ্ঞতা জানাই’।
আয়োজকরা জানায়, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে অধিকতর সচেতন করা, আইন প্রয়োগে জনগনকে উদ্ধুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই অংশে তরুণ শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মশালার আয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ