• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ইমরান ও সাঈদের বাড়িতে শোকের মাতম

বিশেষ প্রতিনিধি।। বগুড়ার শেরপুরে মজুমদার লিমিটেডের রাইস ব্রান ওয়েল মিলে আজ বৃহস্পতিবার তেলের ট্যাংক বিস্ফোরণ হয়ে চার  নিহত হয়েছেন। চারজনের বাড়িই নীলফামারীর সৈয়দপুরে।
নিহতদের মধ্যে সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পের মো: খলিলের ছেলে মো. ইমরান হোসেন ওরফে লাড্ডু (৩২)।  তার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। নিহত মো: ইমরান ছিলেন ট্যাংকের মিস্ত্রি। তার ৩ ছেলে  ছেলে ও এক মেয়ে। ইমরানের আয়েই চলে পরিবারটি। ইমরানের ছোট ভাই মো: ওমর জানান, এক সপ্তাহ আগে কাজ করতে বগুড়ায় যান ইমরান। তার এক সহকর্মী আমাদের জানিয়েছেন কাজ করা অবস্থায় তেলের ট্যাংক বিস্ফোরণ হয়ে প্রাণ হারান ইমরান।
ইমরানের মত  নিহত একই এলাকার মৃত সোলেমানের ছেলে সাঈদ (৩৮) বাড়িতেও চলছে শোকের মাতম।
সাঈদের ছোট  মো: জাহিদ জানান ইমরান ও সাঈদ একসাথেই কাজের জন্য বগুড়ায় যান। খবর পেয়ে তার বড় ভাই মনির লাশ নেওয়ার জন্য বগুড়ায় গেছেন বলে জানান তিনি।
একই ঘটনায় নিহত হয়েছেন আব্দুস সালামের ছেলে মো. মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)। তাদের বাড়ি সৈয়দপুরে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ