• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

সিসি নিউজ।। রক্তদান সংস্থা সৈয়দপুর-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরের কয়েকটি জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে বসে ছিল মিলনমেলা। শুক্রবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে কর্মসূচী সম্পন্ন হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, পরিচয় পর্ব, সাংগঠনিক ক্রেস্ট বিতরণ, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র। বিকেলে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা, সৈয়দপুরের সন্তান এস এম মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আমেরিকান প্রবাসী মোঃ মাজহারুল ইসলাম, ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান তৌহিদ, শাপলা মেটালিকের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল সরকার।

সমাজসেবক রবিউল আউয়াল রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন, সমাজসেবক ফিরোজ আহম্মেদ, সোহরাব হোসেন বাবু, দেলোয়ার হোসেন, ডা. হোসেন তাহমিদ ইমাম (মুক্তা), মোঃ শরিফুল ইসলাম, মমিনুর রহমান মমিন, স্বেচ্ছাসেবী নওশাদ আনসারী, এম.এম তারিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ও ইসরাফিল হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ