• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুফতি আমির হামজার মাহফিলে ইসলাম ধর্ম গ্রহণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বিএডিসি উপ প্রধান প্রকৌশলী ডাবলু এর সভাপতিত্বে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা এ  কুরআন মাহফিল আয়োজন করে।

এতে প্রধান বক্তা হিসেবে আল আল কুরআন তাফসির বায়ান করেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আমির হামজা। মাহফিলে পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের ১০ জন সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা হলেন শ্রীমতি অজিতন (৭৫) বর্তমান নাম আমিছা খাতুন, শ্রী কন্দল (৫০) হলেন হযরত আলী, শ্রী ফেলানী (৪৫) বর্তমানে ফাতেমা খাতুন, রূপম কুমার (৩২) বর্তমানে হাসান মাহমুদ, শ্রী আগুন দাস (২০) বর্তমানে মো: আবীর হোসেন, শ্রীমতি বৃষ্টি (১৫ ) বর্তমানে ফারিয়া জান্নাত, টুপি রানী (২৭) বর্তমানে জামিলা খাতুন, শ্রী জয় (১০) বর্তমানে মো: জুনায়েদ, শ্রীমতি জয়া (৭) বর্তমানে মোছা: হাসনাহেনা ও শ্রী মতি জ্যোতি(৬) বর্তমানে মোছা: হুমায়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ