• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে জেলা শহরের প্রধান ডাকঘরের সামনে জেলা নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ এবং নীলফামারী জেনারেল হাসপাতালে কর্মরত প্রায় তিন শতাধিক নার্স অংশ নেন।
মানবববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা দেন জেলা নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর রাবেয়া খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর সুরাইয়া পারভিন, বাদশা আলমগীর, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, মুন্না ইসলাম, সুমাইয়া খাতুন প্রমুখ।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক মাকসুরা নূর এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দেন। তার এই মন্তব্য নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় ৯ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে নার্সরা বিক্ষোভ শুরু করেন এবং মহাপরিচালকের পদত্যাগের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ