• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংবাদ প্রকাশের পর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়” শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন। এসময় সেবার মান বৃদ্ধি ও স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে তিনি খোঁজ নেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও প্রসূতি মায়েদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ও কর্ণারের সার্বিক বিষয়ে অবগত হন। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সত্যতা জানতে এবং বিভিন্ন সমস্যা দূরীকরণ চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়,  সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের সাথে মতবিনিময় করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিরসনের জন্য এই পরিদর্শন। এতে বিভিন্ন অভিযোগ বিষয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত শুনেছি। সেগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে সেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সময়ে নিরসনে কাজ করছি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর “খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরে নানা অসংগতি নিয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ