জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা- ঘোনাপাড়া ২৮১ নং পিলার এলাকায় বিজিবি সদস্যদের বাধার মুখে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ।
খবর পেয়ে সংবাদ কর্মীরা শুক্রবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে যায়। সীমান্তের উভয় দিকে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দেখা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিজিবি ক্যাম্পের উচনা-ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৩৭ ও ৩৮ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটা তারের বেড়া নির্মানের প্রস্তুতি গ্রহন করে। এসময় এ সময় বিজিবি সদস্যরা তাতে বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বেড়া নির্মান কাজ বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ কাজ করছে বলেও জানান স্থানীয়রা।
জয়পুুরহাট-২০ বিজিবি’র আওতাধীন পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিজিবি বিএসএফ সদস্যরা কিংবা স্থানীয়রা ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।