• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ১৫ দিনের কারাদণ্ড  

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় গাঁজা সেবনের অপরাধে থানা পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ।

আটক মাদক সেবনকারী হলেন উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম। এসময় তার কাছে ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐ এলাকার বটতলা বাজার থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে খানসামা থানা পুলিশের সদস্যরা আটক করে।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন,  ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর আটক ০১ মাদক সেবনকারীকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকল শ্রেনীর মানুষের সহযোগিতা চান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ