• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |

বিভাগীয় লেখক পরিষদের নীলফামারী জেলা কমিটি গঠন

সিসি নিউজ।। নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মনি খন্দকার সভাপতি ও হাবিব উল্লাহ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবের সভাকক্ষে জেলার কবি সাহিত্যিকদের নিয়ে এক মতবিনিময় সভা শেষে ৩৫ সদস্যের ওই কমিটি ঘোষণা করেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. জুন্নুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ। সভায় সভাপতিত্ব করেন, কবি মনি খন্দকার। সভাটি সঞ্চালনা করেন কবি হাবিব উল্লাহ বিশ্বাস। ৩৫ সদস্যের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জেষ্ঠ সহ-সভাপতি হিসেবে আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক কানু চন্দ্র রায়, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল হোসেন শাহ, সহ সাংগঠনিক সম্পাদক সুবাস ঋষি। বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাস জানান, দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটির বাহিরে প্রত্যেক উপজেলায় একজন করে কবিকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ