সিসি নিউজ।। নীলফামারীতে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শিক্ষা দপ্তরের আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আলোচনা সভায় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসার সুপার কাজী আব্দুল আজিজ, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক শিরিন বানু, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।