সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ছয় মাসব্যাপী প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় স্থানীয় মুর্তজা ইনসটিটিউটের হলরুমে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সৈয়দপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্জিজ বানু। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর সরকারি কলেজের বাংলাবিভাগের বিভাগীয় প্রধান কহিনুর বেগম, বিশিষ্ট গল্পকার রাজা সহিদুল আসলাম, সাংবাদিক জসিম উদ্দীন, এম এ মোমেন, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম সাজু, সহ সভাপতি সারোয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ। কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতি সংগঠনের সদস্য প্রশিক্ষক