সিসি নিউজ।। সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সোস সংগঠকদের প্রীতি মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ অক্টোবর মুর্তজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. মো. সাজেদুল ইসলাম (সাজু)। সংগঠনটির উপদেষ্টা ব্যাংকার মোঃ সেকেন্দার আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য বলেন সংগঠনটির উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক মো. সাহাবাজ উদ্দিন সবুজ, তুলশিরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদুল আলম বাবু প্রমুখ। সংগঠনের পরিচালক মো. শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, হেলথকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মুকুল হোসেন সরকার, ব্যাংকার জাকারিয়া আল মাসুদ, শ্রমিক নেতা খায়রুল বাশার প্রমুখ।