সিসি নিউজ।। ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ শ্লোগানে নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বনর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদাক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুর রহমান প্রমুখ।