• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাছানুর রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের জামাতি পাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাছানুর ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হাছানুরের বাড়িতে বৈদ্যতিক মিস্ত্রি কাজ করছিল। হাছানুর নিজেও ওই মিস্ত্রির সঙ্গে কাজে নিয়োজিত হন। এসময় একটি ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত হন হাছানুর। তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন,‘ঘটনাটি একবারে মর্মান্তিক। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন হাছানুর। তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে গ্রামে’।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ