• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। মাদক সেবনের অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের দুই যুবককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন।

দন্ডপ্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর এলাকার আজগর আলীর ছেলে আলমগীর ইসলাম (২২)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাহাদুর বাজার এলাকা থেকে টাপেন্ডা ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে তাদের আটক করে থানা পুলিশের এস আই তসির উদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২ মাদকসেবনকারীকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত দুই যুবককে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ