• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত স্থানীয় ক্যান্টবাজার মোড়ে সৈয়দপুর রিডার্স এসোসিয়েশন ও লাইব্রেরিয়াম নামের প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করে।
মেলায় বিক্রির জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ৫ শতাধিক বই রাখা হয় । মেলা উপলক্ষে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় বইগুলোতে।
মেলায় আসা ইসরাত পারভীন নামে একজন পাঠক বলেন, ভ্রাম্যমাণ বইমেলার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে আরও বেশি প্রচার হলে তুলনামূলক বেশি সাড়া পাওয়া যেত।
সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নবীন ইসলাম বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয় বরং পাঠক আসুক, বিভিন্ন বই সম্পর্কে জানুক, এটাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরণের বইমেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ