• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে দশ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

সিসি নিউজ।। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। বুধবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এরআগে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও এ্যাডভোকেট আমান উল্লাহ বক্তব্য দেন।

সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। পরে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। এদিকে মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সরকারী বিভিন্ন দফতর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীগন এতে উপস্থিত ছিলেন। বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আগামী ৮ নভেম্বর মেলার সমাপণী ঘটবে। সেরা তিনটি স্টলকে আমরা সম্মাননা প্রদান করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ