• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আখেরি মোনাজাতে সমাপ্ত ৩ দিনের ইজতেমা

সিসি নিউজ।। নীলফামারীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। শনিবার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুকিম মাওলানা মনির বিন ইউসুফ। দুপুর সাড়ে ১২টায় মোনাজাত সমাপ্তের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা।
জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ওই ইজতেমা। নীলফামারী জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয় ওই ইজতেমায়। শনিবার আখেরি মোনাজাত ঘিরে সকাল থেকে মানুষের ঢল নামে ইজতেমা মাঠে। এসময় মাঠ ছাড়াও আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছিলো ধর্মপ্রাণ মানুষের ঢল।
জেলা তাবলীগ জামায়াতের আমীর নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বাইরের ইন্দোনেশিয়া ও মালেয়শিয়ার চার মহিলাসহ ৪০জন মেহমান ওই ইজতেমায় অংশগ্রহন করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ছিলো ট্রাফিক পুলিশ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ