• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে টাস্কফোর্সের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বাজার তদারকি অভিযানে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স  এই জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালাক শামসুল আলম। এ সময় বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের এরশাদ আলম খান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো,  ছাত্র প্রতিনিধি মো: ইসমাইল হোসেন, গোলাম আযম ও জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল তার সাথে ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করায়  শহরের শহীদ জহুরুল হক সড়কে ফারিয়া ট্রেডার্স নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার, কাচা সবজির সাথে খাবার সংরক্ষণ এবং পচা ও বাসি খাবার পরিবেশিন করায় শহরের শহীদ ডা: জিকরুল হকে সড়কের শাহ হোটেল ও নিরিবিলিকে ৭ হাজার এবং ক্রয়রশিদ না থাকায় গাউসিয়া মুরগির আড়তকে ৩ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন। সহকারী পরিচালাক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ