• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে হার্ড কপির প্রয়োজন নেই

সিসি নিউজ ডেস্ক।। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করার পর ভ্যাট অফিসে কোনো ধরনের হার্ড কপি দাখিল করতে হবে না। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ-সংক্রান্ত স্পষ্টীকরণ বিবৃতি দেওয়া হয়েছে।

এনবিআরের বিবৃতিতে বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা (সহগ, এটি একটি পরিসংখ্যানগত পদ, যা প্রায়ই দুই বা তার বেশি মান পরিমাপ করতে ব্যবহৃত হয়) ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ড কপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ড কপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।

এনবিআর জানায়, দাখিলপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র (সহগ) ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিস কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে গ্রহণ করে নিতে হবে।

অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়। যদিও এনবিআর কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করেছে।

এনবিআরের বিবৃতিতে বলা হয়েছে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা (সহগ, এটি একটি পরিসংখ্যানগত পদ, যা প্রায়ই দুই বা তার বেশি মান পরিমাপ করতে ব্যবহৃত হয়) ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ড কপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ড কপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।

এনবিআর জানায়, দাখিলপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র (সহগ) ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিস কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে গ্রহণ করে নিতে হবে।

অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়। যদিও এনবিআর কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করেছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ