• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দিন

সিসি নিউজ ডেস্ক।। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। অবশেষে সেই অনুষ্ঠান স্থগিত করেছেন তিনি।

আজ বুধবার রাত ৮টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শমতে, বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারও বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এই বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হলো।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে নিয়ে অনুষ্ঠানের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এ নিয়ে সরব হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমও।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রোমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।

সারজিস আলম লেখেন, খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সঙ্গে বেইমানি, অর্ধ-লাখ রক্তাক্ত ভাইবোনের রক্তের সঙ্গে বেইমানি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ