• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ও জেলা বিসিডিএসের সহযোগিতায় ওই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এসময় জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা রেদোয়ানুল হক বাবু প্রমুখ। পরে সেখানে ড্যাবের জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সেবাহেল এবং সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসদলের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে সহস্রাধিক রোগির চিকিসা প্রদান করা হয় বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ