• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিসি নিউজ।। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রুহিয়া থানা-পুলিশ আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশাকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আখানগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. রোমান বাদশা দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় অবস্থান নিয়েছেন জানতে পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান শহীদ বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রোমান বাদশার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ