• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুনে দিনমজুরের বাড়ি পুড়ে ছাই

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার এক দিনমজুরের বাড়ি পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চান্দিনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে গ্রামের মোস্তফার ছেলে দিনমজুর রবিউল ইসলামের দুইটি টিনসেড ঘর, আসবাপত্র ও এনজিও থেকে ঋণের নগদ ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়। কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান, আগুনে ওই দিনমজুরে দুটি ঘর, সকল আসবাবপত্র ও এনজিওর ঋণের ৩৫ হাজার টাকা সহ সর্বমোট ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এতে পরিবারটি পথে বসেছে। তাকে সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

চিলাহাটি দমকল বাহিনীর কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই বাড়ির প্রবেশের মাটির রাস্তা চিকন হওয়ায় বিলম্ব ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ