• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক ব্লকেড

সিসি নিউজ ডেস্ক।। আবু সাঈদের উত্তরবঙ্গ থেকে উপদেষ্টার নিয়োগ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী রংপুর ঢাকা মহাসড়ক ব্লকেড দিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবারের কর্মসূচিতে দেওয়া হুশিয়ারির তৃতীয়দিনে রংপুর থেকে উপদেষ্টা সুরাহা না হলে আন্দোলন গর্জে উঠবে বলে জানান তারা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর ঢাকা মহাসড়ক ব্লকেড করে ঘণ্টাব্যাপী অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের পর মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার জায়গায় যানজট সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ থাকায় বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলের দিকে যেতে দেখা গেছে অনেককে। এসময় ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, বৈষম্যের বিরুদ্ধে রংপুর থেকে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু পুরো উত্তরাঞ্চল এখন বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ২৪ জন উপদেষ্টার মধ্যে ১৩ জনকেই একটি বিভাগ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলা থেকে প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই। উন্নয়নের স্বার্থে অন্তত এই দুই বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারে চারজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। দাবি মানা না হলে একটানা সড়ক পথ, রেলপথ অবরোধ করে বৈষম্যের বিরুদ্ধে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির রংপুর জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক সাজ্জাদুর রহমান, ইমতিয়াজ আহমেদ, ডা. জামিল, রিফাত হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ