• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সুভার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের (সুভা) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সচেতনামূলক প্রচারপত্র বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে  জন্মদিন উপলক্ষে সুভার প্রধান উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
সেখানে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা হয়। এরপর সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের (সুভা) উপদেষ্টা ও সাংবাদিক আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, আমাদের প্রিয় সৈয়দপুরের সভাপতি নওশাদ আনসারী, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, ইমরান সুলতান, মিঠুন কার্নাইন, হৃদয়ের সৈয়দপুরের সম্পাদক রুবেল হোসেন, সুভার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা ও অনুষ্ঠানে ২২ সংগঠনের স্বেচ্ছাসেবী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সুভাকে আরও এগিয়ে নেওয়ার আহবান জানান বক্তারা।  এছাড়া শহরের যানজট ও অন্যান্য সামাজিক কাজে সুভার সদস্যকে সম্পৃক্ত করার আহবানও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ